ট্রেড লাইসেন্স না থাকায় কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায়

2026-04-12T16:09:45+00:00
2026-04-12T16:09:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেড লাইসেন্স না থাকায় কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৯৯)
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
X

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯(২) ধারায় ৭ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ছয়জনকে ৫০০ টাকা করে মোট ৩,০০০ টাকা এবং একজনকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন-মো. আসিফ (১৯), মহসিন (৩৮), মো. জামান (৬০), লিটন দাস (৪৫), মোবারক (৩৫), অজিত চন্দ্র পাল (৬০) ও মো. রুবেল (৩৪)।

অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার বাহিনীর সারা সারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা পরিচালনায় নিয়ম-কানুন মানতে এবং বৈধ ট্রেড লাইসেন্স গ্রহণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy