আজমিরীগঞ্জে হামের উপসর্গে দুই শিশু হাসপাতালে ভর্তি

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আজমিরীগঞ্জ উপজেলায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গত শনিবার সকালে তাদের হাসপাতালে ভর্তি

2026-04-12T18:53:28+00:00
2026-04-12T18:53:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজমিরীগঞ্জে হামের উপসর্গে দুই শিশু হাসপাতালে ভর্তি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২৩৯)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
X

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আজমিরীগঞ্জ উপজেলায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গত শনিবার সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তি হওয়া শিশু দুজনই ছেলে এবং তাদের বয়স সাত মাস ও সাড়ে ছয় মাস। তারা উপজেলার শিবপাসা ইউনিয়নের মুন্সিহাঠি ও জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুদের জন্য আলাদা করে ৪ বেডের একটি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে এবং সংক্রমণ রোধে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুজনই শিশু। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় তাদের আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, ভর্তি হওয়া দুই শিশুর অবস্থা বর্তমানে ভালো রয়েছে। এর আগে একই ধরনের উপসর্গ নিয়ে অন্য উপজেলা থেকেও এক রোগী এসেছিল, তাকে চিকিৎসা দিয়ে রেফার করা হয়েছে।

তিনি আরও জানান, উপসর্গের নমুনা ঢাকার মহাখালী ল্যাবে পাঠানো হয়েছে এবং নমুনা প্রাপ্তির ৩ থেকে ৪ দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের লক্ষণ যেমন জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি বা সর্দি দেখা দিলে অভিভাবকদের দেরি না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy