প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম (ভিজিট : ১০২)

X
১১ দলের বিক্ষোভ
নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ১১দল।
কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ আছর বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিন করে আবার সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী ও অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল ও মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় সরকারের পতন আন্দোলন শুরু করার হুমকি দেন।