পাবনা প্রেসক্লাবের দ্বিতীয় অডিটোরিয়ামে নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের তৃতীয় তলায় দ্বিতীয় অডিটোরিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে।রোববার দুপুরে পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা

2026-04-12T19:41:04+00:00
2026-04-12T19:41:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনা প্রেসক্লাবের দ্বিতীয় অডিটোরিয়ামে নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৭৮)
নির্মাণ কাজের উদ্বোধন
X

নির্মাণ কাজের উদ্বোধন

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের তৃতীয় তলায় দ্বিতীয় অডিটোরিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে। 

রোববার দুপুরে পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু এই নির্সাণকাজের উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু। 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy