উচ্ছ্বসিত কঙ্গনা

বিনোদন ডেস্ক

বিনোদন

বেশ কয়েকবছরের নির্বাসন পর্ব শেষে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে প্রত্যাবর্তন করলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউত। ২০২১ সালের

2026-04-13T16:11:27+00:00
2026-04-13T16:11:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উচ্ছ্বসিত কঙ্গনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বেশ কয়েকবছরের নির্বাসন পর্ব শেষে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে প্রত্যাবর্তন করলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউত। ২০২১ সালের মে মাসে টুইটারের নিয়মভঙ্গ এবং বিদ্বেষমূলক মন্তব্যের জেরে তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছিল। অবশেষে সেই অ্যাকাউন্ট ফিরে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেত্রী। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টুইটার হ্যান্ডেলের স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘টুইটারে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।’

কেন সাসপেন্ড হয়েছিল কঙ্গনার অ্যাকাউন্ট? একুশের রাজ্য বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর শাসকদলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। সেই সময় একটি বিতর্কিত টুইট করে কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন, তিনি যেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানাার্জিকে ‘দমন’ করেন। টুইটারের ‘হেটফুল কন্ডাক্ট’ বা ঘৃণামূলক আচরণ বিধি বারবার লঙ্ঘনের দায়েই এরপর কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। 

জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী বরাবরই প্রধানমন্ত্রী মোদীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত। গত বছর ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা অধিগ্রহণ করার পরেই কঙ্গনার অনুরাগীরা তার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার জোরদার দাবি তুলতে শুরু করেন। মাস্কের ওই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সেই সময় ইনস্টাগ্রামে সরব হয়েছিলেন খোদ কঙ্গনাও। অবশেষে ইলন মাস্কের হাত ধরেই টুইটারে দীর্ঘ ২ বছরের ‘শাপমুক্তি’ ঘটল বলিউডের এই ফায়ারব্র্যান্ড অভিনেত্রীর।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy