বর্ণিল উৎসব আনন্দে থানচিতে শুরু মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই

থানচি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বর্ণিল উৎসব আনন্দে বান্দরবানে থানচি উপজেলা শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। নিরাপদ স্বচ্ছ পানির ধারা ধুয়ে

2026-04-13T16:14:55+00:00
2026-04-13T16:14:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বর্ণিল উৎসব আনন্দে থানচিতে শুরু মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই
থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ২৭)
বর্ণিল উৎসব আনন্দে থানচিতে শুরু মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই
X

বর্ণিল উৎসব আনন্দে থানচিতে শুরু মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই

বর্ণিল উৎসব আনন্দে বান্দরবানে থানচি উপজেলা শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। নিরাপদ স্বচ্ছ পানির ধারা ধুয়ে মুছে দিবে অতীতের সকল কর্ম, বেদনা দুঃখ গ্লানি। নতুন বছর বয়ে আনবে অনাবিল সূখ শান্তি সমৃদ্ধি। এই প্রত্যাশা নিয়ে মারমা সম্প্রদায়ের নারী পুরুষ নানা রঙ্গে নানা সাজে সেজে উৎসবে অংশ নিয়েছে। 

বর্ষবরণ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা সদর ও বলীবাজারের পৃথকভাবে ঐতিহ্যবাহী বাস স্টেশণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

এতে শুধু মারমা সম্প্রদায় নয় ১১ টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ সবাই একসাথে এই শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা সাজে সেজে অংশ নেয়।

বেলুন উড়িয়ে শোভা যাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। 

এ সময় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রোসহ উৎসব উদযাপন কমিটি ও মারমা, ক্রিপুরা, খিয়ান, ম্রো, ১১ সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রা জন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ১১ টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেওয়ায় পুরো শহর হয়ে উঠে বর্ণিল। পরে মাল্টিপারপাশ ও বলীবাজার হাই স্কুল হল রুমে  বয়স্ক পূজা অনুষ্ঠিত হয়। উৎসব দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন থানচি উপজেলা সদরে। 

আগামীকাল মঙ্গলবার সাঙ্গু নদীতে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান শনি ও রবিবার দুই দিন ব্যাপী বলীপাড়া হাইস্কুল ও উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy