মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন রিপোর্ট

বিনোদন

শুরু হতে যাচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বাংলাদেশের দুটি সিনেমা মনোনীত হয়েছে। যুবরাজ শামীম পরিচালিত ‘অতল’ এবং আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ শিরোনামের এই দুই সিনেমা উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

2026-04-13T16:39:27+00:00
2026-04-13T16:39:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমা
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শুরু হতে যাচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বাংলাদেশের দুটি সিনেমা মনোনীত হয়েছে। যুবরাজ শামীম পরিচালিত ‘অতল’ এবং আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ শিরোনামের এই দুই সিনেমা উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

প্রতিযোগিতা শাখার বাইরে ‘অ্যাপক্যালিপ্স নাউ’ সেকশনে মনোনীত হয়েছে ‘অতল’। এটি যুবরাজ শামীমের দ্বিতীয় সিনেমা হলেও, মস্কো উৎসবের সঙ্গে তার পুরোনো সম্পর্ক রয়েছে। ২০২২ সালে তার প্রথম সিনেমা ‘আদিম’-এর প্রিমিয়ার হয়েছিল এই উৎসবের ৪৪তম আসরে এবং এটি ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ নেটপ্যাক সম্মাননা অর্জন করে।

যুবরাজ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত ‘অতল’-এ একজন মানুষের গভীর অস্তিত্বসংকট তুলে ধরা হয়েছে। নির্মাতা বলেন, একজন মানুষ, যার প্রায়ই মনে হয় সে মৃত্যুপরবর্তী জীবন পার করছে কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছে। যেখানে সময়, চারপাশের সব চরিত্র সব থমকে আছে। সেটাই সিনেমায় পোর্ট্রে করার চেষ্টা করেছি। পেশায় ফটোগ্রাফার নাঈম তুষার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটোগ্রাফির কাজটিও করেছেন। 

অন্যদিকে, আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ উৎসবের আর্টকোর বিভাগে প্রদর্শিত হবে। সিনেমাটি যাত্রাপালার ক্রমাবনতির গল্প নিয়ে নির্মিত। দর্শকের চাহিদার চাপে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই এর মূল উপজীব্য। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

‘রোজি’ চরিত্রটি প্রসঙ্গে ভাবনা বলেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। চরিত্রের প্রয়োজনে তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে এবং যাত্রাশিল্পীদের মতো নাচ-অভিনয় শিখতে হয়েছে। তিনি বলেন, রোজি চরিত্রটি করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক দুই দিকেই পরিবর্তন এসেছে। চরিত্রটিকে আমি ভালোবেসে ফেলেছি।

এর আগে আসিফ ইসলামের ‘নির্বাণ’ সিনেমাটিও ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল। এদিকে, আগামী ১৬ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্দা নামবে এবারের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।





  বিষয়:   মস্কো চলচ্চিত্র উৎসব  সিনেমা  বাংলাদেশ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy