প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম (ভিজিট : ৭১)

X
উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সোমবার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় অনুষ্ঠান উদযাপনে নানা কর্মসূচি নেয়া হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিন উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা সহ বিভাগীয় কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় বাংলা নববর্ষ/পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচি গুলো হলো- উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগনের উপস্থিতি। জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু। বৈশাখী শোভাযাত্রা -১৪৩৩এর র্যালি। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বাঙালি খাবার সরবরাহ।
অনুষ্ঠানে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।