ধামরাইয়ে তিনটি হাসপাতালে অভিযানে অর্থদণ্ড

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে বেসরকারি তিনটি হাসপাতালে অনিয়মের অভিযোগে অর্থদণ্ড ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে উপজেলার কালামপুর

2026-04-13T18:54:38+00:00
2026-04-13T18:54:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে তিনটি হাসপাতালে অভিযানে অর্থদণ্ড
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১১৯)
তিনটি হাসপাতালে অভিযান
X

তিনটি হাসপাতালে অভিযান

ঢাকার ধামরাইয়ে বেসরকারি তিনটি হাসপাতালে অনিয়মের অভিযোগে অর্থদণ্ড ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার কালামপুর এলাকায় তিনটি হাসপাতালে এসব অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। 

উপজেলা প্রশাসন জানায়, দুপুরের দিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় আ্যাপোলো ডিজিটাল হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া হসপিটাল আ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এছাড়া পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আ্যান্ড হসপিটাল নামে আরেকটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ নিয়ে অভিযোগের জেরে সেটি সিলগালা করা হয়। এছাড়া কক্ষটি বিশুদ্ধকরণ করাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে অবহিত করে তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। 

এতে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস, ধামরাই থানা পুলিশসহ প্রশাসনের কর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy