পরিমাপে কারচুপি, পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে জ্বালানি তেল পেট্রোল-অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশন নামে একটি পাম্প মালিককে ৫০ হাজার

2026-04-13T18:56:35+00:00
2026-04-13T18:56:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিমাপে কারচুপি, পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৩৮)
পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
X

পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে জ্বালানি তেল পেট্রোল-অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশন নামে একটি পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই ) এর দেওয়া তথ্যের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জানা যায়, অভিযানে প্রতি ৫ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতি ৫ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সাথে সাথে তাদের মেশিনের যে কারচুপির সেটিং ছিলো তা পুনরায় মেরামত করা হয়। এবং মালিক পক্ষকে সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy