শবনম ফারিয়ার ভিন্ন অভিজ্ঞতা

বিনোদন রিপোর্ট

বিনোদন

প্রতি পহেলা বৈশাখেই রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় থাকে উচ্ছ্বাস কলরব। এই উৎসবকে ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ। তবে এবারের বৈশাখে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

2026-04-15T14:59:18+00:00
2026-04-15T14:59:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শবনম ফারিয়ার ভিন্ন অভিজ্ঞতা
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:৫৯ পিএম   (ভিজিট : ২০)
শবনম ফারিয়া
X

শবনম ফারিয়া

প্রতি পহেলা বৈশাখেই রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় থাকে উচ্ছ্বাস কলরব। এই উৎসবকে ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ। তবে এবারের বৈশাখে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

 নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত ৮ বছরে করোনা ছাড়া কখনও চারুকলায় যাওয়া থেকে তাকে কেউ আটকাতে পারেনি। বরং এটি তার কাছে এক ধরনের নববর্ষের রিচুয়াল (রীতিনীতি) হয়ে উঠেছিল। কিন্তু এবারে গেটে কড়াকড়ি নিরাপত্তার কারণে চারুকলায় প্রবেশ করতে পারেননি তিনি। 

ফারিয়া লেখেন, ‘গত ৮ বছরে করোনা ছাড়া কেউ চারুকলা যাওয়া থেকে আমাকে আটকাতে পারেনি। বলা যায় এইটা আমার নববর্ষের একটা রিচুয়াল, কিন্তু এবার গেটে সিকিউরিটির জন্য আটকে দিল!’ 

এই ঘটনায় কিছুটা মন খারাপ হলেও দিনটিকে একেবারে নষ্ট হতে দেননি এই অভিনেত্রী। বরং ‘ভবঘুরে’র মতো ঢাকার রাস্তায় ঘুরে বেড়িয়ে খুঁজে নিয়েছেন বৈশাখের আমেজ। শহরের বিভিন্ন জায়গায় আঁকা আলপনায় খুঁজে পেয়েছেন উৎসবের রঙ।

অভিনেত্রী আরও লেখেন, তাই দুঃখে ভবঘুরের মতো ঢাকা শহরে ঘুরতে ঘুরতে দেখি আলপনা। যাক, একটু তো বৈশাখী আমেজ তো পাওয়া গেল! 

এদিন ফারিয়ার সাজও ছিল বেশ আকর্ষণীয়। ডানা ফারহিনের হাতে আঁকা একটি বিশেষ শাড়ি পরেছিলেন তিনি, যা গত বছর তৈরি হলেও পরা হয়নি। তাই এবারের বৈশাখে আর সুযোগ হাতছাড়া করেননি। সব মিলিয়ে, চারুকলায় প্রবেশ করতে না পারার আক্ষেপ থাকলেও নিজের মতো করে বৈশাখ উদযাপন করেছেন শবনম ফারিয়া। তার এই অভিজ্ঞতা এরই মধ্যে ভক্তদের মাঝে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।





  বিষয়:   শবনম ফারিয়া  পহেলা বৈশাখ  অভিনেত্রী 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy