অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি, ৬৩ দৃশ্য কাটছাঁট

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ মুক্তির আগেই বড় ধরনের সেন্সর সংশোধনের মুখে পড়েছে। ছবিটিতে মোট ৬৩টি পরিবর্তনের নির্দেশ দিয়েছে সিবিএফসি, যার মধ্যে রয়েছে সংলাপ সংশোধন, দৃশ্য কাটছাঁট এবং সাবটাইটেল সম্পাদনা।

2026-04-15T15:26:33+00:00
2026-04-15T15:26:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি, ৬৩ দৃশ্য কাটছাঁট
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৩১)
অক্ষয় কুমার
X

অক্ষয় কুমার

বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ মুক্তির আগেই বড় ধরনের সেন্সর সংশোধনের মুখে পড়েছে। ছবিটিতে মোট ৬৩টি পরিবর্তনের নির্দেশ দিয়েছে সিবিএফসি, যার মধ্যে রয়েছে সংলাপ সংশোধন, দৃশ্য কাটছাঁট এবং সাবটাইটেল সম্পাদনা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযাীয়, প্রথমে ১০ এপ্রিল মুক্তির পরিকল্পনা থাকলেও ‘ধুরন্ধর ২’এর বক্স অফিস চাপের কারণে তারিখ পিছিয়ে ১৭ এপ্রিল নির্ধারণ করা হয়। ট্রেলার ও গান দর্শক আগ্রহ তৈরি করলেও মুক্তির আগে নির্মাতাদের সেন্সর বোর্ডের সঙ্গে বেশ কিছু বিষয়ে সমঝোতায় যেতে হয়েছে।
ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি আরো অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব।

গত ২ এপ্রিল সিবিএফসি ছবিটিকে ‘ইউএ’ সনদ দেয়, ফলে ১৬ বছরের কম বয়সী দর্শকদের অভিভাবক ছাড়া ছবিটি দেখার অনুমতি নেই। বোর্ডের পরীক্ষক কমিটি ছবির বিভিন্ন অংশে আপত্তি জানিয়ে প্রায় ১০ মিনিটের ফুটেজ বাদ দেয়ার নির্দেশ দেয়।

বিশেষ করে ছবির ২৬ মিনিট ও প্রায় এক ঘণ্টার মাথায় ব্যবহৃত অশালীন শব্দ পরিবর্তনের নির্দেশ দেয়া হয়। এছাড়া প্রথমার্ধে নারীদের প্রতি অবমাননাকর একটি সংলাপ নিয়েও আপত্তি তুলে সেটি সংশোধনের পরামর্শ দেয়া হয়। ধর্মীয় ও কুসংস্কারসংক্রান্ত বিষয়গুলোয় সতর্কতামূলক বিজ্ঞপ্তি যুক্ত করতেও বলা হয়েছে।
সবচেয়ে বড় যে দৃশ্যটি বাদ পড়েছে, তার দৈর্ঘ্য ছিল ৭২ সেকেন্ড। পাশাপাশি ‘ও সুন্দরী’ গানটির একটি অংশ সম্পূর্ণ এবং ‘ওরে ও সাওয়ারিয়া’ গানের ২৭ সেকেন্ড কেটে দেয়া হয়েছে।

সব মিলিয়ে সংশোধনের পর ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড, অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫২ সেকেন্ড। ১১ এপ্রিল সিবিএফসি নির্মাতাদের জমা দেয়া সংশোধিত সংস্করণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।





  বিষয়:   বলিউড  অক্ষয় কুমার  হরর-কমেডি সিনেমা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy