প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম আপডেট: ১৫.০৪.২০২৬ ৬:১৫ পিএম (ভিজিট : ৩০)

X
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মজুদ রেখে জ্বালানি তেল বিক্রি বন্ধ: ফিলিং স্টেশনকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫এপ্রিল) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।
ফিলিং স্টেশনটির মালিক মোঃ মোস্তাফিজুর রহমান,পিতা-সাইদুর রহমান সাং-বহরমপুর,রাজশাহী উক্ত পাম্পটিসহ মোট ৩টি পাম্পের (মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন চৌবাড়ীয়া,নওগাঁ ও মেসার্স কাঁকন ফিলিং স্টেশন, রাজশাহী) মালিক।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাম্পে উপস্থিত হয়ে পেট্রোল ৩২৬৯ লিটার, অক্টেন ১৪৬ লিটার ও ডিজেল ৫৭৭ লিটার অবৈধভাবে মজুদ রেখে বিক্রি বন্ধ রাখার প্রমাণ পায় এবং বর্ণিত ফিলিং স্টেশনের স্টাফকে শ্রী অভিজিৎ এক্কা,পিতা-শ্রী নুমি এক্কাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় উক্ত জরিমানা করেন ও মজুদকৃত জ্বালানি বিক্রির নির্দেশনা দেন।
উল্লেখ্য বর্ণিত ফিলিং স্টেশনটিতে ট্যাগ অফিসার হিসাবে নিযুক্ত উপজেলা আইসিটি অফিসার মো: জাহেদুল ইসলাম আজকে সকাল হতেই উপস্থিত ছিলেন না মর্মে জানা যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায়।মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
প্রশাসনের হস্তক্ষেপে মজুদকৃত ৩,২৬৯ লিটার পেট্রোল সাধারণ ভোক্তাদের কাছে বিক্রয় কার্যক্রম পুনরায় শুরু করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী" বলেন,পর্যাপ্ত তেল মজুদ থাকার পরও সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা এবং তেলের কৃত্রিম সংকট তৈরি করা আইনের পরিপন্থী। জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।"