প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৩১ পিএম (ভিজিট : ১৯২)

X
ভেড়ামারায় বাংলা বর্ষবরণ উৎসব ও লাঠি খেলা অনুষ্ঠিত
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬ খ্রিস্টাব্দ) যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ভেড়ামারা সরকারি কলেজের আয়োজনে একটি বিশাল শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম রবিনের নেতৃত্বে একটি বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উক্ত বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচির শাহাজান আলী, জামায়াতে ইসলামীর নেতা ড. নুরুল আমিন জসিম।
এছাড়াও ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার এর নেতৃত্বে একটি বিশাল র্যালী বের হয়। উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক হেলাল উদ্দিন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।