কসবায় ৩৪ কেজি গাঁজাসহ আটক ৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার তিনলাখপীর ও পৌর

2026-04-15T20:54:32+00:00
2026-04-15T20:54:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কসবায় ৩৪ কেজি গাঁজাসহ আটক ৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২১৭)
আটক ৩
X

আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার তিনলাখপীর ও পৌর শহরের টি.আলী বাড়ী মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাওতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আবদুল্লাহ আল ফয়সাল (২৭), নরসিংদী জেলার চম্পক নগর উপজেলার বুধিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মুরাদ মিয়া (৪৫) ও একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে হেলাল মিয়া ( ৪৩)।

 এদের মধ্যে উপজেলার তিনলাখপীর থেকে ১৮ কেজি গাঁজাসহ আটককৃত আবদুল্লাহ আল ফয়সাল চাকুরীচ্যুত সাবেক বিজিবি সদস্য। আটককৃতদে বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নিশ্চিত করে কসবা থানার ওসি তদন্ত রিপন দাস বলেন, খবর পেয়ে উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় এবং পাচারে জড়িত তিনজনকে আটক করা হয়। লাগেজে করে গাজা পাচারকালে আটককৃত ফয়সাল বিজিবি সদস্য পরিচয় দিলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে স্বীকার করে সে চাকুরীচ্যুত। প্রায় দুই বছর আগে চাকুরী হারায় ফয়সাল। সবচেয়ে অভিনব ছিলো ডিমের খাঁচা কেটে গাঁজা পাচারের বিষয়টি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এ বিষয়ে জানতে স্থানীয় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ আসাদুজ্জামান বলেন, আটককৃত ফয়সাল জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধীনে চাকুরী করতো বলে জানায়। দুই বছর আগে বাড়িতে এসে আর চাকরিতে যোগদান করেননি। ছুটিতে এসে যথাসময়ে কর্মস্থলে যোগদান না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে চাকুরিচ্যুত করেন। বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। উর্ধতন কর্তৃপক্ষ এর সত্যতা যাচাই করে দেখবেন বলে জানান তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy