আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ফয়সাল মোল্লা (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

2026-04-15T21:06:14+00:00
2026-04-15T21:06:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ২৭)
যুবককে কুপিয়ে হত্যা
X

যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ফয়সাল মোল্লা (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বুধবার দুপুর ৩টার দিকে আশুলুয়ার শ্রীখন্ডিয়াওল্লাবাড়ি এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মোল্লা আশুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হুমায়ুন মোল্লার ছেলে।

নিহতের বাবা হুমায়ুন মোল্লা অভিযোগ করে বলেন, মূলত মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। এখানে একটি হাউজিং আছে। ওই হাউজিংয়ে প্রকাশ্যে বিপু ও মাসুদ বাইরের পোলাপাইন দিয়ে মাদক বিক্রি করাতো। যাতে মাদক ব্যাবসা না করতে পারে এজন্য আমার ছেলে বাধ্য হয়ে বিপুর মোবাইল নিয়ে গেছিলো। পরে আবার তার মোবাইল দিয়ে দিছে। এরপরে বিপু আমাকে একদিন ফোন করে বলে সে নাকি আমার ছেলেকে মাইরা ফ্যালাবে। আজকের ৩টার দিকে শুনে আমার পোলাকে মাইরা ফ্যালাইছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দতন্ত করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy