রাজনগরে ৭ হাজার কৃষকের জন্য বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির

2026-04-15T21:23:30+00:00
2026-04-15T21:23:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনগরে ৭ হাজার কৃষকের জন্য বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ২৮০)
বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
X

বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। তিনি বলেন, সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় রাজনগর উপজেলার ৭ হাজার কৃষকের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধান বীজ ও ২০ কেজি সার প্রদান করা হবে। তিনি কৃষকদের প্রদত্ত উপকরণ যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।

প্রধান অতিথি আরও বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে দেশের ১০টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে সম্প্রসারিত হবে এবং রাজনগর উপজেলার কৃষকরাও এর আওতায় আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার। তিনি বলেন, কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুত সময়ের মধ্যে কৃষকদের মাঝে এ কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম. মোক্তাদির বিল্লাহ এবং রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কৃষকদের পর্যায়ক্রমে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy