রাজনগরে হাওরের মৎস্য সম্পদ রক্ষায় বালাইনাশক ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণে বালাইনাশক ব্যবহারে সচেতনতা বাড়াতে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫

2026-04-16T13:57:33+00:00
2026-04-16T13:57:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনগরে হাওরের মৎস্য সম্পদ রক্ষায় বালাইনাশক ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ৯৯)
রাজনগরে হাওরের মৎস্য সম্পদ রক্ষায় বালাইনাশক ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
X

রাজনগরে হাওরের মৎস্য সম্পদ রক্ষায় বালাইনাশক ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণে বালাইনাশক ব্যবহারে সচেতনতা বাড়াতে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, রাজনগর।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় পরিচালক আসাদুল বাকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. এনামুল হক।

প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকা অপরিসীম। বাঙালির খাদ্য তালিকায় মাছ অন্যতম প্রধান উপাদান। তবে ফসলি জমিতে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের ফলে হাওর, খাল, বিলসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের প্রজাতি হুমকির মুখে পড়ছে।

তারা আরও বলেন, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় কৃষকদের সচেতন হওয়া জরুরি। এ ক্ষেত্রে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রশিক্ষণে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন এবং মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy