বাংলাদেশি শ্রোতাদের আবেগ আমাকে ছুঁয়ে যায় : শ্রীকান্ত

বিনোদন ডেস্ক

বিনোদন

ওপার বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য- যার কণ্ঠের আবেগ আর সুরের মায়ায় দীর্ঘদিন ধরে মুগ্ধ দুই বাংলার শ্রোতারা। শিকড়ের টানে বারবার বাংলাদেশে ফিরে আসা এই শিল্পী সম্প্রতি সপরিবারে ঢাকায় এসেছেন।

2026-04-16T15:08:10+00:00
2026-04-16T15:08:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশি শ্রোতাদের আবেগ আমাকে ছুঁয়ে যায় : শ্রীকান্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ২৮)
শ্রীকান্ত আচার্য
X

শ্রীকান্ত আচার্য

ওপার বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য- যার কণ্ঠের আবেগ আর সুরের মায়ায় দীর্ঘদিন ধরে মুগ্ধ দুই বাংলার শ্রোতারা। শিকড়ের টানে বারবার বাংলাদেশে ফিরে আসা এই শিল্পী সম্প্রতি সপরিবারে ঢাকায় এসেছেন।   ঢাকায় এসেই ঘুরে দেখেন ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরসহ শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। দীর্ঘ ২৬ বছরের সংগীতজীবনে বহুবার বাংলাদেশে এলেও এবারই প্রথমবার এই ঐতিহাসিক মন্দির পরিদর্শন করেন তিনি। 

পয়লা বৈশাখের উৎসবমুখর আবহে পরিবারের সঙ্গে সময় কাটানো, শহরের প্রাণচাঞ্চল্য উপভোগ করা-সব মিলিয়ে এবারের সফর যেন হয়ে উঠেছে আরো বিশেষ। উৎসবের আনন্দের পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেও নিজেকে নতুনভাবে যুক্ত করেছেন এই শিল্পী। 

বাংলাদেশের খাবারের প্রতি তার আলাদা টান রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই দেশে এলে নানা ধরনের ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। বিরিয়ানি বা অন্যান্য খাবার ওপার বাংলাতেও পাওয়া যায়, কিন্তু ভর্তার স্বাদ এখানে একেবারেই আলাদা- এটাই আমাকে সবচেয়ে বেশি টানে।’ 

বাংলাদেশি শ্রোতাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে শ্রীকান্ত বলেন, ‘গত ২৬ বছরে আমি বিশ্বের নানা দেশে গান গেয়েছি। কিন্তু একটা বিষয় বলতে দ্বিধা নেই- বেশিরভাগ জায়গাতেই শ্রোতাদের বড় একটা অংশ বাংলাদেশি। বিদেশের মঞ্চে যখন তারা যে আবেগ নিয়ে আমার গান শোনে, সেটা আমাকে ভীষণভাবে স্পর্শ করে। বাংলাদেশি শ্রোতাদের আবেগ আমাকে ছুঁয়ে যায়।

 আমি নিজেও একজন আবেগী মানুষ, তাই এই সংযোগটা আমার কাছে খুবই মূল্যবান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শ্রোতার ভালোবাসায় সিক্ত এই শিল্পীর কাছে বাংলাদেশ শুধু একটি দেশ নয়- এটি আবেগ, স্মৃতি আর সুরের এক গভীর বন্ধন।





  বিষয়:   শ্রীকান্ত  ওপার বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy