ফের জুটি বাঁধছেন আহান-অনীত

বিনোদন ডেস্ক

বিনোদন

রূপালি পর্দায় তোলপাড় সৃষ্টি করেছিল ‘সাইয়ারা’। মোহিত সুরির পরিচালনায় আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই রসায়ন দর্শকরা বেশ প্রশংসা করেছিলেন। বক্স অফিসে ঝড় তোলা সেই জুটিকে ঘিরেই এবার নতুন খবর।

2026-04-16T15:29:37+00:00
2026-04-16T15:29:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের জুটি বাঁধছেন আহান-অনীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৩৮)
আহান-অনীত
X

আহান-অনীত

রূপালি পর্দায় তোলপাড় সৃষ্টি করেছিল ‘সাইয়ারা’। মোহিত সুরির পরিচালনায় আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই রসায়ন দর্শকরা বেশ প্রশংসা করেছিলেন। বক্স অফিসে ঝড় তোলা সেই জুটিকে ঘিরেই এবার নতুন খবর। 

পরিচালক মোহিত সুরির হাত ধরেই আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আহান ও অনীত।  যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) প্রযোজনায় নাম ঠিক না হওয়া এই রোমান্টিক ছবির ঘোষণা আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে হইচই। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরছে প্রযোজনা সংস্থাটি।

নতুন ছবি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি আবেগঘন এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি। হয়তো এই সবকিছু আগে থেকেই লেখা ছিল। 

‘আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল খিদে নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সাথে উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার সুর আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘মোহিতের সঙ্গে কাজ করা মানে শুধু সিনেমা বানানো নয়, এটি একটি অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত যা আমি সব সময় অনুভব করি। এখন যেহেতু আমরা আবার একসঙ্গে কাজ করছি, আমরা আরও বেশি ভালো এবং নিরাপদ কিছু খুঁজছি। আমাদের ছবিতে আহান এবং অনীতকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।’

বর্তমানে এই জুটির হাতে রয়েছে আরও বেশ কিছু বড় কাজ। আহান পান্ডে চুক্তিবদ্ধ হয়েছেন আলী আব্বাস জাফরের একটি প্রজেক্টে। অন্যদিকে অনীতকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামক একটি হরর কমেডিতে, যেখানে তার সঙ্গে থাকছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো তারকারা। 





  বিষয়:   রূপালি পর্দা  আহান পান্ডে  অনীত পাড্ডা  ‘সাইয়ারা’ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy