দেবিদ্বারে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইজিপিপি কর্মসুচি আওতায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার জয়নাল মাষ্টারের বাড়ির মসজিদ

2026-04-16T20:25:57+00:00
2026-04-17T11:59:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ১১:৫৯ এএম  (ভিজিট : ২৫৪)
খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
X

খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইজিপিপি কর্মসুচি আওতায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার জয়নাল মাষ্টারের বাড়ির মসজিদ হতে তেবারিয়া পর্যন্ত ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রাকিবুল ইসলাম এ কাজের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে খাল খননের বাস্তবায়ন করছেন দেবিদ্বার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দেবিদ্বার।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, দেবিদ্বার পৌর বিএনপির আহবায়ক ভিপি মহিউদ্দিন আহম্মদ মাহফুজ, সদস্য সচিব আবদুল আলীম পাঠান, ধামতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী তোফায়েল হোসেন সরকার ও উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল হাসান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy