চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেন কর্তৃক

2026-04-18T13:45:55+00:00
2026-04-18T13:45:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পিএম   (ভিজিট : ৪৭)
X

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেন কর্তৃক মাদ্রাসার মাধ্যমিক শাখার বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সহকর্মে শিক্ষককে লাঞ্ছিদের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে শিক্ষকরা।

এদিকে প্রতিষ্ঠাতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার।

ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) রাতে চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনকে প্রধান, চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান কে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে উক্ত ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

গোপালনগর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম জানান, মাদ্রাসার পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ঘটনা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও তদন্ত কমিটির প্রধান একেএম মীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটি গঠিত হলেও শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রবিবার তদন্ত কমিটির কার্যক্রম শুরু হবে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।  
 
উল্লেখ্য, গত বুধবার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেন একই মাদ্রাসার মাধ্যমিক সেকশনের বাংলা বিভাগের শিক্ষক মোঃ খাইরুল ইসলামকে তুচ্ছ বিষয়কে শারিরীক ভাবে মারধর ও লাঞ্চিত করেন। এই ঘটনার একাধিক ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় শুরু হয় এবং ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন এই তদন্ত কমিটি গঠন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy