শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত: হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ধাপে আলোর দিশারী হয়ে পাশে ছিলেন। আজকের এই আয়োজন আমাদের জন্য যেমন গর্বের, তেমনি

2026-04-18T20:17:17+00:00
2026-04-18T20:17:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত: হাসনাত আব্দুল্লাহ
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৭৯)
হাসনাত আব্দুল্লাহ
X

হাসনাত আব্দুল্লাহ

শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ধাপে আলোর দিশারী হয়ে পাশে ছিলেন। আজকের এই আয়োজন আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বেদনাবিধুরও। কারণ আমরা আজ শ্রদ্ধেয় তিনজন শিক্ষককে বিদায় জানাতে সমবেত হয়েছি। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। আর সেই ব্রতের সফল পথিক হলেন আমাদের প্রিয় শিক্ষকরা। 

শনিবার সকালে (১৮ এপ্রিল) দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ খান এবং আমির হোসেন ভুইয়ার অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, শিখিয়েছেন মানবিকতা, নৈতিকতা এবং জীবনের বাস্তব শিক্ষা। আমরা ক্লাসরুমে অনেক সময় দুষ্টুমি করেছি, অবাধ্য হয়েছি, কিন্তু আমাদের এই প্রিয় শিক্ষকরা সবকিছু সহ্য করে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন। তাদের প্রতিটি উপদেশ, প্রতিটি বকুনি আজ আমাদের কাছে অমূল্য সম্পদ।

‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফুর রহমান মুন্সির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ খান, আমির হোসেন ভুইয়া, সাবেক শিক্ষার্থীদের সংগঠন দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলটিয়ানস এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকির হোসেন ও শিক্ষার্থী ইয়াছিন ইমন মোয়াজ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy