ফের মা হচ্ছেন দীপিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন

2026-04-19T15:42:11+00:00
2026-04-19T15:42:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের মা হচ্ছেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তারা।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, রোববার সকালে ইন্সটাগ্রামে পোস্টে দ্বিতীয় সন্তান আগমের বিষয়টি জানান রণবীর আর দীপিকা। পোস্ট করা  ছবিতে দেখা যায় তাদের একমাত্র মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। আর সেখানে দ্বিতীয় সন্তান আগমের বিষয়টি স্পষ্ট। দুয়াকে দিয়েই আবার সন্তান আগমের খবর জানালেন দীপিকা-রণবীর।

দীপিকা সামাজিক মাধ্যমে যে পোস্টটি শেয়ার করেছেন, তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্ত থেকে শুরু করে বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছা জানাতে শুরু করেন। পোস্টটিতে পরিবারের আনন্দঘন মুহূর্তই মূল আকর্ষণ হয়ে ওঠে।

দীর্ঘদিন প্রেমের পর রণবীর- দীপিকা ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ঘনিষ্ঠ এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তারা বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি হিসেবে পরিচিত। ২০২৪ সালে প্রথম সন্তান দুয়া জন্মের মাধ্যমে নতুন জীবনের অধ্যায় শুরু করেছিলেন দীপিকা ও রণবীর। এরপর দীর্ঘ সময় তারা সন্তানকে আলোচনার বাইরে রাখলেও পরে সামাজিক মাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেন। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy