অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস ৫৭ বছর বয়সে প্যারিসে মৃত্যুবরণ করেছেন। তিনি প্যারিসের একটি সুইমিংপুলে অচেতন অবস্থায় উদ্ধারের পর

2026-04-20T16:27:18+00:00
2026-04-20T16:27:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস ৫৭ বছর বয়সে প্যারিসে মৃত্যুবরণ করেছেন। তিনি প্যারিসের একটি সুইমিংপুলে অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন মারা যান। 

২০০০ সালের বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য ক্রিমসন রিভার্স’ এবং ‘মার্সেই’ সিরিজে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউরোপীয় চলচ্চিত্রজগতে। নাদিয়ার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো। প্রাথমিকভাবে কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাদিয়া ফারেস। এর আগে প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে কৃত্রিমভাবে কোমায় রাখা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ১৭ এপ্রিল তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়।

নাদিয়া ফারেসের দুই মেয়ে সিলিয়া ও শানা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ফ্রান্স এক মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মাকে।’ ব্যক্তিগত এ ক্ষতির কথা তুলে ধরে তারা মায়ের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে ২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করে কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে সরে যান নাদিয়া ফারেস। পরে ২০১৬ সালে ‘মার্সেই’ সিরিজের মাধ্যমে আবার অভিনয়ে ফেরেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে পরিবর্তনের পর ২০২২ সালে ফ্রান্সে ফিরে আসেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া নাদিয়া শৈশব কাটান ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান তিনি। ১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও ২০০০ সালে ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy