এখন অভিনয় ছেড়ে দিলেও আফসোস থাকবে না : কেয়া পায়েল

বিনোদন রিপোর্ট

বিনোদন

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী কাজ দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার নিজের একটি কাজ নিয়ে এতটাই তৃপ্ত যে, অভিনয় জগত থেকে বিদায় নিলেও কোনো আক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন এই তারকা অভিনেত্রী।

2026-04-20T16:34:42+00:00
2026-04-20T16:34:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এখন অভিনয় ছেড়ে দিলেও আফসোস থাকবে না : কেয়া পায়েল
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৬৬)
কেয়া পায়েল
X

কেয়া পায়েল

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী কাজ দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার নিজের একটি কাজ নিয়ে এতটাই তৃপ্ত যে, অভিনয় জগত থেকে বিদায় নিলেও কোনো আক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন এই তারকা অভিনেত্রী। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কেয়া পায়েল তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে কথা বলতে গিয়ে এমন আবেগঘন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ারের প্রাপ্তি নিয়ে কথা বলেন পায়েল। তিনি জানান, সংখ্যায় নয় বরং মানের দিকেই সবসময়ই তার নজর ছিল। কেয়া পায়েল বলেন, ‘আমি সবসময় চেয়েছি অভিনেত্রী হিসেবে এমন কিছু কাজ করতে, যা আমাকে দীর্ঘদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। শিল্পী হিসেবে এটিই ছিল আমার মূল চাওয়া।’ 

‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। এটি তার ক্যারিয়ারে নতুন মাইলফলক হিসেবে দাঁড়িয়েছে। প্রজেক্টটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই সিরিয়াল করার পর আমার মনে হয়েছে, আমি যদি কাল থেকে অভিনয় ছেড়েও দিই, তবু আমার কোনো আফসোস থাকবে না। কারণ আমি এমন অসাধারণ একটি কাজ করতে পেরেছি, যা আমাকে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিয়েছে।” 

সিরিয়ালটিতে কেয়া পায়েলের অভিনয়ের নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। অভিনয়ের গভীরতা এবং গল্পের ভিন্নতার কারণে প্রচারের পর থেকেই দর্শকমহলে এটি দারুণ সাড়া ফেলেছে। নিজের সেরা কাজটির দেখা পাওয়ার মাধ্যমেই এই অভিনেত্রী তার ক্যারিয়ারের অন্যতম সার্থকতা খুঁজে পেয়েছেন বলেও মনে করছেন তিনি। 

মোস্তফা কামাল রাজ নির্মিত আলোচিত টিভি সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। কেয়া পায়েল ছাড়াও সিরিয়ালটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মনিরা মিঠু, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, রাজু প্রমুখ। এটি প্রচারে আসার অল্প সময়ের মধ্যে দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে; যা সাম্প্রতিক সময়ে অন্য কোনো সিরিয়ালে দেখা যায়নি। খুব শিগগির শেষ হয়ে যাচ্ছে সিরিয়ালটি।





  বিষয়:   অভিনেত্রী  কেয়া পায়েল  নাটক 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy