মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

বিনোদন রিপোর্ট

বিনোদন

সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করছে দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’। মে দিবসে আসছে নাটকটি। ১ মে

2026-04-21T16:24:42+00:00
2026-04-21T16:24:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করছে দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’। মে দিবসে আসছে নাটকটি। ১ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দলের ৪৫তম প্রযোজনাটির মঞ্চায়ন হবে। নাটকে দেখা যায়, সাঁওতাল সম্প্রদায়ের দরিদ্র জনগোষ্ঠীর নিত্যদিনের হালচালে মলিন বেশভূষা।

 নিরীহ মুখাবয়বে যেন রাজ্যের হাহাকার। খেয়ে না খেয়ে সভ্য সমাজের মানুষদের সঙ্গে তাল মিলিয়ে কোনোভাবে বেঁচে থাকা। নিজেকে টিকিয়ে রাখার লক্ষ্যে প্রত্যেক সাঁওতাল প্রায় এক প্রকার যুদ্ধে লিপ্ত। অধিকার আদায়ে বিদ্রোহ দানা বেঁধে ওঠে প্রান্তিক সাঁওতালদের মাঝে। তবে এটা শুধু নিছক বিদ্রোহ ছিল না, অস্তিত্ব রক্ষার তাগিদে অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ লড়াই।

থানার দারোগা থেকে শুরু করে গ্রামের মাতবর, এমনকি অধিকার আদায়ে সচেষ্ট বিদ্রোহী তরুণরাও অস্তিত্ব সংকটে ভোগে। কেউ মারে, কেউ মরে, মায়ের আর্তনাদে কেঁপে উঠে আকাশ, নির্মমতার জাঁতাকলে ভারী হয় বাতাস। একই দেশ, একই সমাজে থেকেও জীবনযুদ্ধে অবহেলিত ও নিগৃহীত থাকে সাঁওতাল সমাজ। অধিকার আদায় ও ভালোভাবে বেঁচে থাকার নিরন্তন প্রচেষ্টায় এগিয়ে যায় প্রান্তিক সাঁওতালরা। অবশেষে জয় হয় মানবতার। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।

‘রাঢ়াঙ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শামীম জামান, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, শামীমা শওকত লাভলী প্রমুখ। নাটকটি রচনা করেছেন মামুনুর রশীদ, নির্দেশনাও দিয়েছেন তিনি। 

এ ছাড়া আরণ্যক মে দিবসে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা (রচনা ও নিদের্শনা মান্নান হীরা) মঞ্চায়ন করবে বলে জানা গেছে। এ ছাড়াও রয়েছে ভাবনগর সাধুসঙ্গের বাউল গানের পরিবেশনা। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy