শাহরুখ খানের ‘কিং’ মুক্তির আগেই আয় ২৫০ কোটি!

বুলেটিন ডেস্ক

বিনোদন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই থিয়েট্রিক্যাল রাইটসে ২৫০ কোটি টাকার রেকর্ড আয় করেছে। সুহানা খানের অভিষেকসহ বড় বাজেটের এই সিনেমা ২০২৬ সালে মুক্তির অপেক্ষায়।

2026-04-21T16:32:45+00:00
2026-04-21T16:32:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহরুখ খানের ‘কিং’ মুক্তির আগেই আয় ২৫০ কোটি!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ৯৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বলিউড বাদশা শাহরুখ খানের পর্দায় ফেরা মানেই নতুন কোনো রেকর্ড বা নতুন কোনো উন্মাদনা। কিং খানের পরবর্তী সিনেমা ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকার বিশাল অঙ্ক ঘরে তুলেছে। ‘জওয়ান’-এর আকাশচুম্বী সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিং খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্য। 

বড় পর্দায় আবারও অ্যাকশন হিরো অবতারে শাহরুখের ম্যাজিক দেখার জন্য যখন ভক্তদের উত্তজনা তুঙ্গে, ঠিক তখনই সিনেমাটি নিয়ে এলো এক বিশাল সুখবর। সিনেমাটির সর্বভারতীয় থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ পরিবেশনার স্বত্ব রেকর্ড ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে। পেন মারুধার নামের একটি সংস্থা এই স্বত্ব কিনে নিয়েছে। শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে এই বড় অংকের চুক্তিটি সম্পন্ন হয়েছে। 

২০২৬ সালের জন্য এটি অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি হিসেবে ধরা হচ্ছে। ‘কিং’ সিনেমাটি শাহরুখ খানের কাছে ব্যক্তিগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার কন্যা সুহানা খানের। এর আগে ২০২৩ সালে জয়া আখতারের ওটিটি ভিত্তিক সিনেমা ‘দ্য আর্চিস’-এ তাকে দেখা গেলেও, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সুহানার প্রথম সিনেমা এটিই। 

বাবা-মেয়ের এই রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। সিনেমাটি ঘিরে প্রত্যাশার পারদ যে কতটা ওপরে, তা বোঝা যায় এর টিজার ও ঝলক দেখলেই। মাত্র পাঁচ মাস আগে মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম ঝলক ইউটিউবে ৪৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এমনকি দু’মাস আগে সিনেমার মুক্তির তারিখ সম্বলিত টিজারটিও দর্শক দেখেছে ৩০ মিলিয়নের বেশিবার।

৪০০ কোটি টাকা বাজেটের এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। তবে মুক্তির আগেই আড়াইশ কোটির এই মাইলফলক বুঝিয়ে দিচ্ছে, ২০২৬ সালের বক্স অফিসে শাহরুখ খান আবারও এক বড় ঝড়ের সংকেত দিচ্ছেন।





  বিষয়:   শাহরুখ খান  বলিউড  সিনেমা  কিং মুভি  সুহানা খান  রেড চিলিজ  ভারতীয় সিনেমা  ২০২৬ মুক্তি  চলচ্চিত্র শিল্প  Shah Rukh Khan  Bollywood  Cinema  “King” (movie)  Red Chillies Entertainment  Indian Cinema 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy