সম্পদের লোভে শতবর্ষী বাবাকে পিটিয়ে ঘরে বন্দি রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দাউদকান্দি উপজেলার ছোট লক্ষীপুর গ্রামে সম্পদের লোভে শতবর্ষী বাবাকে মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে ছেলে মো.

2026-04-21T17:05:26+00:00
2026-04-21T17:05:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সম্পদের লোভে শতবর্ষী বাবাকে পিটিয়ে ঘরে বন্দি রাখার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৩৫)
শতবর্ষী বাবাকে পিটিয়ে ঘরে বন্দি রাখার অভিযোগ
X

শতবর্ষী বাবাকে পিটিয়ে ঘরে বন্দি রাখার অভিযোগ

দাউদকান্দি উপজেলার ছোট লক্ষীপুর গ্রামে সম্পদের লোভে শতবর্ষী বাবাকে মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে ছেলে মো. খলিলুর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ এপ্রিল) শতবর্ষী বৃদ্ধ খোরশেদ আলমকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল ভর্তি করেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ ভুইঁয়া নামের ওই বৃদ্ধকে কয়েকদিন ধরে একটি বদ্ধ কক্ষে আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, জমি-সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেই এই নির্যাতন চালানো হয়। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়নি। এমনকি খাবার নিয়েও তাকে কষ্ট দেওয়া হচ্ছিল। আজ দুপুর ১২টার দিকে গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং সেই জের ধরেই এই অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। তারা অভিযুক্ত খলিলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

বৃদ্ধকে উদ্ধারে সহযোগিতাকারী ফারুক মোল্লা বলেন, সম্পত্তির লোভে তার ছেলে শতবর্ষী বৃদ্ধ খোরশেদ আলমকে মারধর করে না খাইয়ে একটি রুমে তালা দিয়ে আটক রাখে। বৃদ্ধার গোঙ্গানির আওয়াজ পাইয়া ঘরে যাই। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কীভাবে একজন সন্তান তার বৃদ্ধ বাবাকে এভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখে! আমরা এলাকাবাসী এর দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছি। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত ছেলে খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমার বাবা বাসায় পড়ে গিয়ে ব্যথা পেয়ে আহত হয়েছেন। আমি তাকে মারধর করিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy