পাবনায় হাম আক্রান্তের সংখ্যা কমে আসছে: সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আসছে বলে জানিয়েছেন পাবনা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান,

2026-04-21T18:08:11+00:00
2026-04-21T18:08:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পাবনায় হাম আক্রান্তের সংখ্যা কমে আসছে: সিভিল সার্জন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৪২)
সিভিল সার্জন
X

সিভিল সার্জন

পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আসছে বলে জানিয়েছেন পাবনা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, দ্বিতীয় পর্যায় থেকে পাবনা জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। একটি শিশুও এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেই চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পাবনা জেলায় ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ১৮ হাজার ৮৮৪ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৮১৭ জন শিশুকে টিকা দেয়া হয়েছে। গত ৫ এপ্রিল থেকে ১ম পর্যায়ে পাবনার ঝুঁকিপূর্ণ ৪ উপজেলা এবং ৩ পৌরসভার টিকাদান কর্মসূচি চলছে, আর গতকাল থেকে দ্বিতীয় পর্যায়ে পুরো পাবনা জেলায় টিকাদান চলছে।

সিভিল সার্জন জানান, ২০২৪-২৬ সালেও হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। কারণ- বাংলাদেশে প্রতি ৫ বছর পর পর হাম-রুবেলা টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তীতে চলতি বছরে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই টিকাদান কর্মসূচি আবারও শুরু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার পাবনার মেডিকেল অফিসার ডা. রাশেদুল বাড়ী হাম আক্রান্ত ও টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলামসহ পাবনায় কর্মরত স্থানীয়, জাতীয় ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy