প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম (ভিজিট : ৪৪)

X
অনুপস্থিত ২৩
কুমিল্লার তিতাসের চারটি কেন্দ্রে এবার এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র ও কুরআন মাজিদ বিষয়ে ২৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে ১৪জন ছাত্রী ও ৯ জন ছাত্র রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ১২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে গাজীপুর সরকারী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং মাছিমপুর আর আর ইনস্টিটিউশন কেন্দ্রে ৯৩৩জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থি ছিল ১১জন। যাদের মধ্যে ছাত্রী ৭জন ও ছাত্র ৫জন।
এছাড়া ইঞ্জি. হারুন-উর-রশিদ গার্লস কলেজ কেন্দ্রে উপজেলার ১০টি মাদ্রাসা থেকে ৩১৩জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলে ১২জন। যাদের মধ্যে ছাত্রী ৭জন ও ছাত্র ৫জন। ভৌগোলিক সুবিধার কারণে মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তিতাসে পরীক্ষা দিচ্ছে। এছাড়া একই কারণে তিতাসের দুটি প্রতিষ্ঠান লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও বেগম ফজিলত নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলায় পরীক্ষা দিচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন জানান, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও নকলমুক্তভাবে করার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কক্ষ পরিদর্শকের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।