বিধানসভা নির্বাচনে টানা ৪ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে টানা তিনদিন পঞ্চগড়ের চর্থুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক

2026-04-21T20:45:16+00:00
2026-04-21T20:45:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিধানসভা নির্বাচনে টানা ৪ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১১৩)
বাংলাবান্ধা স্থলবন্দর
X

বাংলাবান্ধা স্থলবন্দর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে টানা তিনদিন পঞ্চগড়ের চর্থুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক পথে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও বন্দরের আমদানি-রফতানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন,এবং সি এন্ড এফ এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্বাচনের কারণে নিষেধাজ্ঞার একটি চিঠি পাঠানো হয়। 

জানা গেছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২১-২৩ এপ্রিল) পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
 
বন্ধের এ সময়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ইমারজেন্সি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
 
এদিকে ভারতের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত এবং ভারতীয় ভূখণ্ডে অননুমোদিত ব্যক্তি ও যানবাহনের প্রবেশ সীমিত রাখা হবে।
 
বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও বন্দরের আমদানি-রফতানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ভারতের চিঠির পর ভুটান থেকেও চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। উভয় দেশের সিএন্ডএফ, ব্যবসায়ী ও কর্তৃপক্ষ যৌথভাবে আমদানি-রফতানি কার্যক্রম ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
 
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর এজন্যই যাত্রী পরাপার কার্যক্রম বন্ধ থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy