
X
ঢাকায় ‘Endgame’ মঞ্চে: চেম্বার অব বিয়িং উৎসবে বহুমাত্রিক শিল্প আয়োজন
তিন দিনব্যাপী বহুমাত্রিক শিল্প উৎসব ‘চেম্বার অব বিয়িং’-এর অংশ হিসেবে মেঘাগমপ্রিয় থিয়েটার কোম্পানি মঞ্চে নিয়ে আসছে স্যামুয়েল বেকেটের বিশ্বখ্যাত অ্যাবসার্ড নাটক ‘এন্ডগেম’ (Endgame)।
আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটি প্রদর্শিত হবে।
নওয়াজেশ আশরাফ ঈশাদের নির্দেশনায় এই প্রযোজনাটি মানুষের অস্তিত্বের সীমাবদ্ধতা, শূন্যতা এবং অনিশ্চয়তাকে তুলে ধরে। এক ধ্বংসোন্মুখ ও অবরুদ্ধ পৃথিবীতে চার চরিত্র হ্যাম, ক্লোভ, নাগ এবং নেল-এর মুক্তি লাভের আকাঙ্ক্ষা ও স্থবিরতার মধ্যবর্তী সংগ্রামকে কেন্দ্র করে নাটকের কাহিনী আবর্তিত হয়। নির্দেশক ঈসাদ এখানে প্রথাগত সংলাপের চেয়ে শারীরিক ভাষা, নীরবতা এবং আলো-ছায়ার আবহকে প্রাধান্য দিয়েছেন, যা মানুষের সহজাত অসহায়ত্বকে প্রতীকায়িত করে। দর্শককে তাদের নিজস্ব সীমাবদ্ধতা নিয়ে আত্ম-অনুসন্ধানের এক গভীর যাত্রায় নিয়ে যাওয়াই এই নাটকের মূল লক্ষ্য।
প্রদর্শনীর সময়সূচি:
• তারিখ: ২৫ এপ্রিল, ২০২৬
• প্রদর্শনী: বিকাল ৫:৩০ এবং সন্ধ্যা ৭:৩০
• স্থান: জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
উৎসব পরিচিতি:
‘চেম্বার অব বিয়িং’ এই উৎসবটি মানুষের চেতনার এক গভীর দার্শনিক অনুসন্ধান। উৎসবের বিস্তৃত সাংস্কৃতিক আবহ উপভোগ করতে দর্শকদের প্রতিদিন বিকাল ৪টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে:
• নাট্য প্রদর্শনী: উৎসবের প্রথম দিন ‘এন্ডগেম’ প্রদর্শিত হবে। এরপর ২৬ এপ্রিল মঞ্চস্থ হবে সার্ত্রের ‘বধ্যভূমি’ এবং ২৭ এপ্রিল ‘দ্য জু স্টোরি’র মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।
• চারুকলা: সমকালীন চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শনীতে থাকছেন শিল্পী মেহেদী হাসান শুভ্র এবং ঝলোক সাহা।
• সংগীত: ‘আনস্ক্রিপ্টেড ইকোস’ শিরোনামে প্রতিদিন থাকছে মুরাদ হক এবং সামি আহমেদের মতো উদীয়মান শিল্পীদের অ্যাকোস্টিক পরিবেশনা।
টিকিট ও প্রবেশাধিকার
দর্শক সমাগম বৃদ্ধি ও সহজলভ্য করতে আয়োজকরা টিকিটের বিভিন্ন মূল্যস্তর নির্ধারণ করেছেন:
• ৩ দিনের পাস (সম্পূর্ণ প্রবেশাধিকার): ১,৫০০ টাকা
• ২ দিনের পাস (সম্পূর্ণ প্রবেশাধিকার): ১,০০০ টাকা
• বিজনেস পাস (১ দিন / সম্পূর্ণ প্রবেশাধিকার): ৭০০ টাকা
• শিক্ষার্থী/সাধারণ পাস: ২৫০–৩০০ টাকা (ভাস্কর্য গ্যালারিতে প্রবেশাধিকার ব্যতীত)
সহযোগী প্রতিষ্ঠানসমূহ:
উৎসবটির মূল পৃষ্ঠপোষকতায় (Powered By) রয়েছে “প্যাকলি” (Packly), সহ-পৃষ্ঠপোষক স্নোয়িফিট ক্লোথিং লিমিটেড এবং অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে থাকছে ‘ডাব ডে’ (Daab Day)। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে ঢাকা ট্রিবিউন এবং বাংলাদেশ বুলেটিন।