এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’

বিনোদন রিপোর্ট

বিনোদন

ঈদুল ফিতরে দেশের মাল্টিপ্লেক্স ও বিদেশের মাটি কাঁপিয়ে এবার সারা দেশ কাঁপাতে আসছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘দম’। এক অভাবনীয় জোয়ার তুলে মাল্টিপ্লেক্সের আভিজাত্য জয় করার পর, এবার দেশের প্রতিটি প্রান্তের সিঙ্গেল স্ক্রিনে ঝড় তুলতে প্রস্তুত এই চলচ্চিত্র।

2026-04-22T17:21:11+00:00
2026-04-22T17:21:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৮৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদুল ফিতরে দেশের মাল্টিপ্লেক্স ও বিদেশের মাটি কাঁপিয়ে এবার সারা দেশ কাঁপাতে আসছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘দম’। এক অভাবনীয় জোয়ার তুলে মাল্টিপ্লেক্সের আভিজাত্য জয় করার পর, এবার দেশের প্রতিটি প্রান্তের সিঙ্গেল স্ক্রিনে ঝড় তুলতে প্রস্তুত এই চলচ্চিত্র। আগামী শুক্রবার থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশের প্রেক্ষাগৃহে শুরু হতে চলছে ‘দম’-এর মহাগর্জন, যেখানে সাধারণ দর্শকের উন্মাদনায় লেখা হতে যাচ্ছে ঢাকাই সিনেমার নতুন এক ইতিহাস।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি নিশ্চিত করেছে যে, ২৪ এপ্রিল থেকে ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত এই চলচ্চিত্র। ফলে সিনেপ্রেমীরা সহজেই এটি দেখার সুযোগ পাবেন।

জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথমদিকেই সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল, যে কারণে ঈদুল ফিতরে মুক্তির অনেক দিন পর এসে দম মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল আগেই জানিয়েছিলেন, পাইরেসির ঝুঁকি এড়াতেই প্রথমদিকে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়। এবার সিনেপ্রেমীদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

শাহরিয়ার শাকিল বলেন, ‘অভিনেতা আফরান নিশোর ভক্তরা এবং সাধারণ দর্শকরা যারা এতদিন সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন, তারা এবার নিরাশ হবেন না। আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মৌলিক গল্পটি দেশের দর্শকদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। বাংলাদেশি চলচ্চিত্রের উৎকর্ষতার ধারাবাহিকতায় দমের গল্প ও দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করছেন দর্শকরা, এটাই আমাদের প্রাপ্তি।’

শাহরিয়ার শাকিল আরও জানান, দমের সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি একদম শেষদিকে। নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে, এখন সেগুলো সিনেমা হলে পাঠানোর কাজ চলছে। সিঙ্গেল স্ক্রিনের তালিকায় রয়েছে ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দীতা ও যশোরের মণিহার।

সিনেমাটি এবার বড় পরিসরের মুক্তি নিয়ে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত পরিচালক রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দম আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশির বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের ভালোবাসা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।’

সিনেমা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমার মনে আছে একদম প্রথম যখন রনি (রেদওয়ান রনি) আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম, এ রকম না আমি।

আমি ধন্য যে আমি স্থির হয়ে চিন্তা করতে পারি, আমি যে ধরণের ভিশন ভিজ্যুয়ালাইজ করি বা পারফর্মার হিসেবে নিজের উন্নতি চাই, সেজন্য আমার গল্পটা খুব দরকার। এই জায়গা থেকে দম খুব পারফেক্টলি ফিট করে। আর এ জন্য হয়তো দর্শকরাও কাজগুলো পছন্দ করে।’

এদিকে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দম নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এরইমধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পেয়েছে। সেখানেও দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে।

উত্তর আমেরিকায় সিনেমাটির জনপ্রিয়তা এতই তুঙ্গে যে, মাত্র এক সপ্তাহেই সেখানে হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টিতে উন্নীত করা হয়েছে। একইভাবে কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন দেশের প্রবাসীরা অপেক্ষা করছে দমের জন্য। একে একে বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান। দমে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান।





  বিষয়:   সিনেমা  ‘দম’  মাল্টিপ্লেক্স 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy