প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম (ভিজিট : ৪১)

X
কৃষক সমিতির বিক্ষোভ
নাটোরের সিংড়ায় জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার উদ্যোগে সারাদেশে তেল, ডিজেল, অকটেন সংকট, গ্যাস সিলিন্ডার কালো বাজারী, চিকিৎসা ব্যবস্থার অবনতি, বিদ্যুতের লোড সেডিং ও দুর্নীতি, ট্রান্সফরমার চুরি, কৃষি সেচের মটর চুরি, ধানের ন্যায্য মুল্য, দ্রব্য মুল্যের উর্ধগতি প্রতিরোধ কল্পে একটি বিক্ষোভ মিছিল সিংড়া বাজার, বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ওয়াকার্স পাটির উপজেলা সভাপতি মিজানুর রহমান, রুস্তম আলী, কৃষক আলতাব আলী প্রমুখ।
বক্তারা বলেন, চলনবিলে ধানের পুরো মৌসুম চলছে কিন্তু কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং শুরু হয়েছে , মাঠে কৃষকের ট্রান্সফরমার চুরি হচ্ছে, হাসপাতলে বিদ্যুতের অভাবে রোগীর করুণ দশা , ফ্যামিলি গ্যাসের সিলিন্ডার মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, এগুলো থেকে সাধারণ মানুষসহ আমরা সকলেই পরিত্রাণ চাই, পাশাপাশি এই সমস্ত জায়গায় সরকারের দায়িত্বশীলদের জবাবদিহি সহ দুর্নীতিতে সম্পৃক্ত কর্মকর্তাদের শাস্তির আহবান জানান।
পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।