বান্দরবানে ৬ রাবার শ্রমিক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

বান্দরবানের হাতিরডেরা এলাকায় রাবার বাগান থেকে ৬ শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

2026-04-23T14:06:02+00:00
2026-04-23T14:06:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দরবানে ৬ রাবার শ্রমিক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বান্দরবানে হাতিরডেরা এলাকার রাবার বাগানের ছয় রাবার শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। 

অপহৃতরা হলেন, নুরুল আফসার (১৯), মো. আরাফাত(২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউপির হাতিরডেরা এলাকার ইসমাইলের রাবার বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা ইসমাইলের রাবার বাগানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকালও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত অবস্থায় এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে বাগান মালিক ইসমাইলের কাছ থেকে তাদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেন।

রাবার বাগানে মালিক ইসমাইল বলেন, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা তার রাবার বাগানে কাজ করেছেন। প্রতিদিনের মত বুধবারও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত একদল লোক এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তার কাছ থেকে মোবাইলে তাদের মুক্তিপণ হিসেবে বিশ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা।

টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, “অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা সদস্যদের পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।”

উল্লেখ্য, এর আগে নাইক্ষ্যংছড়ির বাশারীতেও মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বাইশারী ইউপির আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকে ৩ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।




  বিষয়:   বান্দরবান অপহরণ  রাবার শ্রমিক অপহরণ  হাতিরডেরা ঘটনা  মুক্তিপণ দাবি  টংকাবতী ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy