চৌমুহনায় ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন করল পূবালী ব্যাংক পিএলসি

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

দেশের আর্থিক খাতে শরিয়াহভিত্তিক সেবার বিস্তার এবং গ্রাহকদের চাহিদা পূরণে নতুন উদ্যোগ হিসেবে মৌলভীবাজারের চৌমুহনায় ইসলামী ব্যাংকিং শাখার

2026-04-23T16:23:32+00:00
2026-04-23T16:23:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌমুহনায় ইসলামী ব্যাংকিং শাখা উদ্বোধন করল পূবালী ব্যাংক পিএলসি
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৭৭)
পূবালী ব্যাংক পিএলসি
X

পূবালী ব্যাংক পিএলসি

দেশের আর্থিক খাতে শরিয়াহভিত্তিক সেবার বিস্তার এবং গ্রাহকদের চাহিদা পূরণে নতুন উদ্যোগ হিসেবে মৌলভীবাজারের চৌমুহনায় ইসলামী ব্যাংকিং শাখার দ্বারোদ্ঘাটন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার সকালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির মহাব্যবস্থাপক মো. কামারুজ্জামান। তিনি ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, আর সেই চাহিদা পূরণে পূবালী ব্যাংক এগিয়ে এসেছে। তিনি আরও বলেন, গ্রাহকবান্ধব সেবা ও স্বচ্ছতার মাধ্যমে এ শাখা দ্রুতই এলাকার মানুষের আস্থা অর্জন করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল আলম। তিনি বলেন, আধুনিক ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহসম্মত আর্থিক সেবা চালু হওয়ায় গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ বক্তব্যে বলেন, এই শাখা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য নিরাপদ ও শরিয়াহসম্মত আর্থিক লেনদেনের সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশেষভাবে উপকৃত হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী ইসলামী ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং শেষে অতিথিরা নতুন শাখার কার্যক্রম পরিদর্শন করেন।

নতুন এই ইসলামী ব্যাংকিং শাখা চালুর মাধ্যমে মৌলভীবাজার অঞ্চলে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার প্রসার আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy