এনএমআই নাবিকরা বাণিজ্যিক জাহাজে কর্মসংস্থানের জন্য প্রস্তুত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

প্রশিক্ষণার্থীরা নির্ধারিত পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তবমুখী পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে দক্ষ নাবিক হিসেবে গড়ে উঠেছে এবং তারা আন্তর্জাতিক বাণিজ্যিক

2026-04-23T16:38:59+00:00
2026-04-23T16:38:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এনএমআই নাবিকরা বাণিজ্যিক জাহাজে কর্মসংস্থানের জন্য প্রস্তুত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৭৩)
নৌপরিবহন প্রতিমন্ত্রী
X

নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রশিক্ষণার্থীরা নির্ধারিত পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তবমুখী পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে দক্ষ নাবিক হিসেবে গড়ে উঠেছে এবং তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কর্মসংস্থানের জন্য প্রস্তুত। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২য় ব্যাচের প্রশিক্ষণার্থী নাবিকদের পাসিং আউট (শিক্ষাসমাপনী কুচকাওয়াজ) শেষে ‎নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের সামুদ্রিক খাতে দক্ষ জনবল তৈরিতে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রশিক্ষণ শেষে পাশকৃত নাবিকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান। ‎

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, কুচকাওয়াজে তোমাদের সুশৃঙ্খল অংশ গ্রহণ দেখে আমি অভিভুত। কঠোর পরিশ্রম ও নিয়মানু বর্তিতাই সমুদ্র জীবনের মূল চালিকা শক্তি। তোমরা যখন মার্চেন্ট শীপে কাজ করবে তখন তোমাদের আচরনের মাধ্যমেই বাংলাদেশের ভাব মূর্তি ফুটে উঠবে। দেশপ্রেমকে বুকে ধারন করে সততার সাথে কাজ করবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ নৌপ্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী। 

এসময় সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বাংলাদেশ নৌবাহিনী বাদক দলের সুরের তালে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ‎






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy