শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার: উদ্ধার ৪টি গরু

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল) বিকেলে শেরপুর সদর উপজেলার কামারের চর

2026-04-23T17:52:07+00:00
2026-04-23T17:52:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার: উদ্ধার ৪টি গরু
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩৮)
শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
X

শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ৬ ও ৭ নম্বর চরে ড্রাম ট্রাকে গরুসহ ৩ ব্যাক্তিকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে শেরপুর সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ৪টি গরুসহ ৩ ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। 

এঘটনায় গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের মো. টিটু মিয়া, মো. নজরুল ইসলাম (৩৫) এবং মোসা. বরুণা আক্তার (৩৮)। শেরপুর সদর থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ড্রাম ট্রাক করে চারটি গরুসহ ছয়জন ব্যক্তি জামালপুরের ইসলামপুর উপজেলার দশানি নদীর পাড় সংলগ্ন এলাকায় নামানো হয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে। তবে সন্তোষজনক জবাব দিতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

একপর্যায়ে চক্রের তিন সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় তিনজনকে আটক করা হয়। এ ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশকে অবহিত করা হয়। পরে রাতে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত গরুগুলো থানায় নিয়ে আসে।

এঘটনায় শেরপুর সদর থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, মামলা পক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পুরো চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy