শেরপুরের জেলা প্রশাসক মাহমুদুর রহমানবদলি, নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে বদলি করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ২২ এপ্রিল বুধবার জনপ্রশাসন

2026-04-23T19:23:51+00:00
2026-04-23T19:23:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরের জেলা প্রশাসক মাহমুদুর রহমানবদলি, নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৩০)
নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন
X

নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে বদলি করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ২২ এপ্রিল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ওই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এতে শেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।

জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ফরিদা ইয়াসমিন জামালপুর সদর উপজেলার বাসিন্দা। বাবা ফজলুল হক চৌধুরী ও মা খালেদা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে তিনি বাল্যবিবাহমুক্ত উপজেলায় পরিণত করেছিলেন। তার দায়িত্বকালীন সময়ে তিনি ৫৯টি বাল্যবিবাহ ঠেকিয়েছেন। নিরলস পরিশ্রমের কারণে বারহাট্টা উপজেলা বাল্যবিবাহমুক্ত হওয়ায় পুরস্কারও পেয়েছিলেন তিনি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy