প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৩৯ পিএম (ভিজিট : ৮১)

X
বিএনপির দুই গ্রুপের তুমুল বাগযুদ্ধ
এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে তুমুল বাগযুদ্ধ ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাসিক ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে কেন্দ্র এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে এসএসসি পরীক্ষার্থী অভিবাবকদের মাঝে ভীতি সৃষ্টি হয়। জানা গেছে, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন নারায়ণগঞ্জ -৩( সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সাংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
স্হানীয় বিএনপির অনেক নেতা কর্মীরা এসময় এমপির সাথে আসেন। সাংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্র ত্যাগ করার সাথে সাথে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে হাতাহাতি ও বাগযুদ্ধ বেধে যায়।
সুত্র জানা যায়, এমপি আজহারুল ইসলাম মান্নান পরীক্ষা কেন্দ্রে আগমন উপলক্ষে ব্যানার সাটানো হয়। এতে নাসিক ৫ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের নাম ব্যানারে থাকায় ক্ষুদ্ব হন তার সমর্থকেরা। এসময়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে কেন্দ্রের সামনে উপস্থিত এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করে। এ বিষয়ে জানতে বিএনপির দুই গ্রুপের যোগাযোগ করে পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, কেন্দ্রের বাহিরে দুই পক্ষে বাকবিতন্ডা হলে পড়ে পুলিশ উপস্থিত হলে পরে পরিস্থিতি শান্ত হয়।