মনোহরদীতে বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের সাগরদী বাইপাসে অবস্থিত বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষপূর্তি

2026-04-25T13:21:25+00:00
2026-04-25T13:21:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ৫৩৯)
মনোহরদীতে বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
X

মনোহরদীতে বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের সাগরদী বাইপাসে অবস্থিত বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।  

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. খাইরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত খাবার ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে তারা  সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর।  

তিনি আরও জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ড্র-এর আয়োজন করা হয়েছে। ৫শ টাকার খাবার ক্রয়ে একটি কুপন  প্রদান করা হবে এবং ঈদের সময় ড্র- এর মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং এর ধারাবাহিক অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম বাদল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা, ,সহ-সাধারণ সম্পাদক মনোহরদী প্রেস ক্লাবের সদস্য মোঃ কামরুল ইসলাম। মোহাম্মদ এমরুল ইসলাম,মনোহরদী উপজেলা প্রেস ক্লাব  খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিবুল ইসলাম রাকিব,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ হিমেল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy