ঘাটাইলে ইউসিসিএ লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫এপ্রিল) সকাল ১১টায় এ

2026-04-25T14:21:24+00:00
2026-04-25T14:21:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ইউসিসিএ লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:২১ পিএম   (ভিজিট : ৮২)
ঘাটাইলে ইউসিসিএ লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
X

ঘাটাইলে ইউসিসিএ লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫এপ্রিল) সকাল ১১টায়  এ সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয় পতাকা উত্তোলন পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা  পল্লী উন্নয়ন অফিসার  মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায়, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ইউসিসিএ লিঃ সভাপতি  মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৩ আসনের সংসদ সদস্য, মোঃ লুৎফর রহমান খান আজাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সহসভাপতি সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,  নরজনা কৃষক সমবায় সমিতির ব্যবস্থাপক জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সুষমি সাহা, উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ শাহিনুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায়সমিতি ও সমবায়ী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy