মুক্তি পাচ্ছে শবনম বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’

বিনোদন রিপোর্ট

বিনোদন

সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমার মুক্তির ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো মুক্তির তারিখ। আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

2026-04-25T17:05:50+00:00
2026-04-25T17:05:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্তি পাচ্ছে শবনম বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ১০০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমার মুক্তির ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ ট্রেলার প্রকাশ করে ঘোষণা করা হলো মুক্তির তারিখ। আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। বানিয়েছেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম প্রমুখ।

ট্রেলারে দেখা গেল, নামকরা লাঠি খেলোয়াড় রোশান। কিন্তু অভাবের সংসারে জীবন চালাতে হিমশিম খেতে হয় তাকে। আসগরের কাছে ঘরের পাতিল বন্ধক রেখে টাকা নেয় সে। তবে আসগরের চোখ পড়ে রোশানের স্ত্রী তরুলতার ওপর। একসময় টাকা উপার্জনের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তরুলতা। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাকে বিক্রি করে দেয় দালালেরা। এ চরিত্রে আছেন শবনম বুবলী।

২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পায় সর্দারবাড়ির খেলা। পরবর্তী সময়ে সিনেমাটির নাম রাখা হয় ‘পুলসিরাত’। কিন্তু বাদ সাধে প্রিভিউ কমিটি। আপত্তির মুখে আগের নামে ফিরে আসেন নির্মাতা। পরিবেশক সংস্থা টাইগার মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিলেও এখনো চুপ অভিনয়শিল্পীরা। সোশ্যাল মিডিয়াতে প্রচারে দেখা যায়নি তাদের। এমনকি নির্মাতা রাখাল সবুজ ও প্রযোজক মীর জাহিদ হাসানও সিনেমার ট্রেলার শেয়ার করেননি।





  বিষয়:   শবনম বুবলী  সিনেমা  সরকারি অনুদান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy