নড়াইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-শিশুর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী ও তার দুই

2026-04-25T18:27:45+00:00
2026-04-25T18:27:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-শিশুর আত্মহত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ৬৮)
মা-শিশুর আত্মহত্যা
X

মা-শিশুর আত্মহত্যা

নড়াইলে চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী ও তার দুই বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে শহরের বরাশুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম পলি বেগম (২৫) ও তার দুই বছরের শিশু সন্তানের নাম ফুরকান ভূঁইয়া। নিহত পলি বেগম সদর উপজেলার মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পলি বেগম তার শিশু সন্তান ফুরকানকে কোলে নিয়ে স্থানীয়দের কাছে বারবার জানতে চান কখন ট্রেন আসবে। এরপর ওই নারী চিত্রা সেতুর রেল ব্রিজের উপর উঠে যান। পরে দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পলি বেগমের মৃত্যু হয়। এতে তার কোলে থাকা শিশু সন্তান ফুরকান ভূঁইয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy