নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার

2026-04-25T20:47:46+00:00
2026-04-25T20:47:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৫৩)
জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
X

জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মনজুর আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া, ডা. জান্নাতুল ফেরদৌস আন্তরা, ডা. নিতাই চন্দ্র, ডা. মোঃ তাওসিফ রাজ, ডা. রোকুনোজ্জামানসহ সিনিয়র নার্স, স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

হাসপাতালের সিনিয়র স্টাফ আবুল কালামের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে সুস্থ ও সবল।

শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy