বাকেরগঞ্জে ৬ কিলোমিটার খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন ও সেচ সুবিধা নিশ্চিত করতে ৬ কিলোমিটার দীর্ঘ পৃথক দুটি খাল পুনঃ

2026-04-25T21:24:26+00:00
2026-04-25T21:24:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে ৬ কিলোমিটার খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৪৮৯)
খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন
X

খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন

বরিশালের বাকেরগঞ্জে আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন ও সেচ সুবিধা নিশ্চিত করতে ৬ কিলোমিটার দীর্ঘ পৃথক দুটি খাল পুনঃ খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সংসদ সদস্য বীর  মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান উপজেলার ভরপাশা ও গারুরিয়া ইউনিয়নে আলাদাভাবে এই খনন কাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অধীনে ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠী নাপিতখালী খাল থেকে অড়াহার বাড়ি হয়ে শ্রীমন্ত নদী পর্যন্ত ৪ কিলোমিটার এবং গারুরিয়া ইউনিয়নের ভাণ্ডারীকাঠী রয়েল ব্রিকস থেকে ময়েজউদ্দিন হাওলাদারের ধারার শেষ মাথা পর্যন্ত ২ কিলোমিটার খাল পুনঃ খনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব এবং কৃষকের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ হওয়ায় এ দেশের কৃষকদের মূলত খাল-বিল ও নদীর পানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘকাল সংস্কার না হওয়ায় অনেক জলাধারের পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল, যা এখন পুনরায় সচল করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, শুষ্ক মৌসুমে সেচ সুবিধা তৈরি, বর্ষার পানি ধারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, বর্তমান সরকার সেই আদর্শ অনুসরণ করেই আধুনিক কৃষি বিপ্লবের এই উদ্যোগ নিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামরুজ্জামান, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জমাদ্দার এবং সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া। উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ,  বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, অহিদুল ইসলাম স্বপন সিকদার। উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু,ভরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামিম খান ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সিকদার,কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, উপজেলা বিএনপি নেতা এইচ এম সোহাগ,গারুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাইয়ুম খান, কলশকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিএনপি নেতা আরিফুল করিম দুলাল, সাবেক ছাত্রনেতা ও ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পলাশ উদ্দিন খলিফা খাল পুনঃ খনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও  স্থানীয় কৃষকগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তৃণমূলের কৃষকরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy