ফ্রান্স চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ছবি আনসিন

হাসান মোল্লা

বিনোদন

ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘নিকন চলচ্চিত্র উৎসব’। এবারের ১৬তম আসরে কয়েক হাজার চলচ্চিত্রকে পেছনে ফেলে একমাত্র বাংলাদেশি

2026-04-25T21:41:57+00:00
2026-04-25T21:41:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্স চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ছবি আনসিন
হাসান মোল্লা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ১১০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘নিকন চলচ্চিত্র উৎসব’। এবারের ১৬তম আসরে কয়েক হাজার চলচ্চিত্রকে পেছনে ফেলে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে নির্মাতা সৈয়দ সাহিলর ‘আনসিন’।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘বিউটি’ বা সৌন্দর্য। এই থিমকে সামনে রেখে জমা পড়ে প্রায় ৬ হাজার চলচ্চিত্র। প্রাথমিক বাছাই শেষে ২,৫১১টি সিনেমার স্থান পায়। এরমধ্যে জায়গা করে নিয়েছে ‘আনসিন’।  দর্শক ভোটে ছবিটি ১,১৫৮টি শর্ট ফিল্মের মধ্যে জনপ্রিয়তায় দ্বিতীয় স্থান অর্জন করে।

নির্মাতা সাহিল তাঁর চলচ্চিত্রে প্রচলিত দৃশ্যমান সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ, অনুভূতি এবং অদৃশ্য বাস্তবতাকে তুলে ধরেছেন। নির্মাতার কথায়, ‘‘আনসিন’-এর মাধ্যমে এমন এক সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, যা চোখে দেখা যায় না। যে অনুভূতিগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি এবং যেসব মানুষকে আমরা প্রকৃত অর্থে দেখতে পাই না।’

প্যারিসের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রের সংলাপ সম্পূর্ণ ফরাসি ভাষায়। তবে আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে।




Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy