এবার বিয়ের গুঞ্জনে আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারও জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। মাসকয়েক আগেও এ ধরনের খবর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। তবে নতুন করে শুরু হওয়া আলোচনায় প্রশ্ন উঠছে-এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী?

2026-04-26T15:34:15+00:00
2026-04-26T15:34:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার বিয়ের গুঞ্জনে আনুশকা শেঠি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৭৭)
আনুশকা শেঠি
X

আনুশকা শেঠি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারও জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। মাসকয়েক আগেও এ ধরনের খবর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। তবে নতুন করে শুরু হওয়া আলোচনায় প্রশ্ন উঠছে-এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে-তিনি নাকি বিয়েতে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্তে নাকি সায় দিয়েছেন তিনি। এর আগে গুঞ্জন উঠেছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন আনুশকা এবং তাকেই বিয়ে করবেন। তবে এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন ‘বাহুবলি’খ্যাত এই তারকা। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। দুই পরিবারেই নাকি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ণ করেন অভিনেতা প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। ‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তাছাড়া দুজনই এখনও অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। 

আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু, যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।’ গত মার্চ মাসে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন আনুশকা। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, বারবার তার বয়স-৪৪ বছর- নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অপ্রাসঙ্গিক। সেখানে প্রশ্ন তোলা হয়, ‘৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনো অস্বাভাবিক বিষয়? পুরুষদের ক্ষেত্রে কেন এই প্রশ্ন ওঠে না?’ সেই সময় বিয়ের খবর নাকচ করলেও নতুন করে শুরু হওয়া জল্পনায় অনুরাগীদের ধারণা-হয়তো এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আনুশকা শেঠি।

আনুশকা শেঠি বরাবরই তার ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। প্রেম-বিয়ে নিয়ে নানা সময়ে নানা কথা সামনে এলেও খুব কমই এসব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ফলে তার বিয়ে নিয়ে নতুন কোনো খবর এলেই মানুষের কৌতূহল বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এখনও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন আনুশকা।

দুই দশকেরও বেশি সময় ধরে তেলুগু ও তামিল ভাষার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন আনুশকা। জনপ্রিয়তার কারণে তাকে ‘দক্ষিণ ভারতীয় সিনেমার রানী’ বলা হয়। তার অভিনয়জীবনের সূচনা হয় ২০০৫ সালে ‘সুপার’ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। 

২০০৯ সালে ‘অরুন্ধতী’ চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করে তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার এবং নন্দী পুরস্কার অর্জন করেন। পরবর্তী বছর ‘বেদম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। ২০১০-এর দশকে তিনি তামিল ভাষার সিনেমাতেও সাফল্যের সঙ্গে অভিনয় করেন।

‘সিংগাম’, ‘সিংগাম টু’ এবং ‘ইয়েন্নাই আরিন্দাল’ চলচ্চিত্রগুলো বাণিজ্যিকভাবে বড় সফলতা পায়। ‘রুদ্রমাদেবী’ চলচ্চিত্রে রানী চরিত্রে অভিনয়ের জন্য তিনি তৃতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

আনুশকা শেঠি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাটি’। গত বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে মালয়ালাম ভাষার ‘কাঠানার’ সিনেমার কাজ রয়েছে। এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।





  বিষয়:   আনুশকা শেঠি  অভিনেত্রী  বিয়ের গুঞ্জন 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy