লুকিয়ে প্রেম করার মধ্যে সৌন্দর্য আছে : কেয়া পায়েল

বিনোদন রিপোর্ট

বিনোদন

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। ফলে

2026-04-26T16:54:11+00:00
2026-04-26T16:54:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লুকিয়ে প্রেম করার মধ্যে সৌন্দর্য আছে : কেয়া পায়েল
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৮৭)
কেয়া পায়েল
X

কেয়া পায়েল

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। ফলে শোবিজ অঙ্গনের অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি। এরই মধ্যে গুঞ্জন রটেছে, গোপনে বিয়ে করেছেন কেয়া। সত্যি কি কেয়া পায়েল বিয়ে করেছেন?   

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন কেয়া পায়েল। এ আলাপচারিতায় তার কাছে সঞ্চালক জানতে চান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, পেশায় ব্যবসায়ী একজনের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ছিল। পরে আপনারা গোপনে বিয়ে করেছেন, মধুচন্দ্রিমায়ও গিয়েছিলেন-এমন খবর রটেছে। এ বিষয়ে জানতে চাই। প্রশ্ন শুনেই হাসতে শুরু করেন অভিনেত্রী কেয়া পায়েল। জবাবে তিনি বলেন, ‘এগুলো শুনলে আমার ফিউচার হাজবেন্ড ওখানে বসেই কাঁদবেন।’   

বিয়ের খবর উড়িয়ে দিয়ে কেয়া পায়েল বলেন, ‘এটা সম্পূর্ণ গুজব। বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।’ 

বিয়ে করার পর কেন গোপন রাখবেন, পাল্টা প্রশ্ন কেয়া পায়েলের। এ অভিনেত্রী বলেন, ‘আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা- সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।’ 

কেয়া পায়েল মনে করেন, বিয়ের সৌন্দর্য সবাইকে জানানোর মধ্যে, আর প্রেম সুন্দর গোপনে। তার ভাষায়- ‘বিয়ের সৌন্দর্য হচ্ছে, সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy